জেলি পুশ করা ৩৬ কেজি চিংড়ি জব্দ

জেলি পুশ করা ৩৬ কেজি চিংড়ি জব্দ, চালককে জরিমানা

জেলি পুশ করা ৩৬ কেজি চিংড়ি জব্দ, চালককে জরিমানা

সাতক্ষীরা থেকে চট্টগ্রামগামী একটি ট্রাক থেকে জেলি পুশ করা প্রায় ৩৬ কেজি চিংড়ি জব্দ করেছে র‌্যাব-৬ যশোর ক্যাম্পের সদস্যরা। এ ঘটনায় ট্রাকের চালক সাইফুল ইসলামকে ২৫ হাজার টাকা জরিমানা করেছেন যশোর সদর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা রিপন কুমার ঘোষ।